জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জে দুই ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তার করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। রোববার (২৭ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল শনিবার বিকেলে শহরের মিরপুর বাস টার্মিনাল থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাদের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে সদর থানায় মামলা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ পৌরসভার রেলওয় কলোনী মহল্লার পূর্ণ চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ কুমার দাস (৩০) ও সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের আমতলা বাজারের রহমত আলীর ছেলে শাহিন রেজা (২৬)। ওসি সিরাজুল ইসলাম জানান, মিরপুর বাস টার্মিনাল এলাকায় ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট ও কর্মচারী পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় স্থানীয়রা দু’জনকে আটক করে। পরে তারা ওই দুইজনকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শনিবার রাতে মিরপুর পশ্চিমপাড়ার এক চা-দোকানি বাদী হয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করেন। আজ আসামিদের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, এমন ঘটনা প্রায় ঘটছে। সবাইকে সচেতন থাকতে হবে।
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
সিরাজগঞ্জে ২ ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৩:০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- ৯৯
Tag :
সর্বাধিক পঠিত



























