বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে জখম

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় লক্ষ্মীপুরের এক কলেজছাত্রীকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করেছে বখাটেরা। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত তরুণ রিয়ান ও তার সহযোগীরা।

ভুক্তভোগী ওই ছাত্রী লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। অভিযুক্ত রিয়ান দালাল বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালুহাজী গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, গত ৭ মাস ধরে কলেজে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে রিহান উত্যক্ত করত। এরমধ্যে রিহান তাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ওই ছাত্রী তার প্রস্তাবে রাজি হয়নি। একপর্যায়ে বিষয়টি সে তার পরিবারকে জানায়। এ নিয়ে সতর্ক করার জন্য রিহানের পরিবারের কাছেও বিচার দেন ভুক্তভোগীর পরিবার।

তখন রিহানের মা জানিয়েছেন, রিহান আর কখনো ওই ছাত্রীকে উত্যক্ত করবে না। কিন্তু এরপরও রিহান তাকে উত্যক্ত করত। প্রায়ই প্রেমের প্রস্তাব গ্রহণের জন্য চাপ সৃষ্টি করত। আজ ক্লাসের যাওয়ার জন্য ওই ছাত্রী বাড়ি থেকে কলেজে রওনা হয়। গাড়ি থেকে নেমে সামাদ স্কুল মোড় থেকে সে হেঁটেই কলেজে যাচ্ছিল। এ সময় রিয়ানরা সঙ্গবদ্ধ হয়ে ওই ছাত্রীর ওপর আক্রমণ করে। কিল-ঘুসি, ইট ও ছুরি দিয়ে ওই ছাত্রীর মাথায় ও কপালে জখম করে। তখন তার সঙ্গে আরও ১০-১২ জন ছিল। পরে স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগীর মা বলেন, ‘রিহান ও তার বন্ধুরা আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রিহান এ ঘটনাটি ঘটিয়েছে। কে বা কারা আমার মেয়েকে হাসপাতালের জরুরি বিভাগে এনে ফেলে রেখে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল করিম বলেন, ‘ঘটনাটি কলেজ ক্যাম্পাসের বাইরে ঘটেছে। অভিযুক্ত রিয়ান আমাদের ছাত্র না। ওই ছাত্রীকে দেখতে কলেজের পক্ষ থেকে কয়েকজন শিক্ষককে হাসপাতালে পাঠানো হয়েছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।দৈনিক আমাদের সময়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লক্ষ্মীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে জখম

প্রকাশিত সময় : ০৯:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩