বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক

রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে আটক করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকায় থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুরের মৃত আবুল হোসেনের ছেলে মো: কুদ্দুস আলী (৫০), একই এলাকার মৃত এমারুল ইসলামের ছেলে মো: মোকছেদুল আলম মামুন (৩০), লুৎফর রহমানের ছেলে মো: হিমেল (৪২), মৃত আব্দুর রহমানের ছেলে মো: রেকাত আলী (৬০) ও মৃত মাইনুল ইসলামের ছেলে মো: হাসান আলী (৩৪)।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল (২৮ আগস্ট) রাত ১০:১০ টায় নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভূষন বানার্জী’র সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. রুহুল আমিন সরকারের নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার সুকুমার মোহন্ত, কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, এসআই মো: ইমরান হোসেন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করেন। এ সময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

নগরীতে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক

প্রকাশিত সময় : ০৩:৪৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩