বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগড়ায় হাতুড়ি পেটায় নিহত ১

নড়াইলের লোহাগড়ার ইতনা ইউনিয়ন পরিষদে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে এসএম বরকত আলী (৬৫) নামের একজনকে হত্যা করেছে। হত্যাকাণ্ডের খবর শুনে প্রতিপক্ষের প্রধান বৃদ্ধ কেরামত মোল্যা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের কাজীপাড়ায় ঘটনাটি ঘটে। পুলিশ, এলাকাবাসী ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, দক্ষিণ পাংখারচর গ্রামের কাজীপাড়ার বাসিন্দা বরকত আলীর সঙ্গে একই গ্রামের কেরামত মোল্যার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল বিকেলে বিরোধপূর্ণ জমির সমাধানের জন্য উভয় পক্ষ পাংখারচর চৌরাস্তা বাজারে সালিশে বসেন। জমির কাগজপত্র দেখার সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে কেরামতের ছেলে নেপাল ও রকির নেতৃত্বে রুনু, হামীম, আমীনসহ ৮/১০ জন মিলে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে বরকত আলীকে হত্যা করে। হত্যার খবর শুনে প্রতিপক্ষের প্রধান বৃদ্ধ কেরামত মোল্যা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লোহাগড়ায় হাতুড়ি পেটায় নিহত ১

প্রকাশিত সময় : ১১:৩০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩