শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি

গত কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। তবে আজ বৃহস্পতিবার সকালে স্বস্তি ও শান্তির বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। এদিন সকালে রোদ দেখা গেলেও সাড়ে ৯টার পর রাজধানীর আকাশ ছেয়ে যায় মেঘে। সকাল পৌনে ১০টা নাগাদ রাজধানীজুড়ে বৃষ্টি শুরু হয়। এতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে রাজধানীবাসীর। বুধবার রাতে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে— বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। অধিদপ্তর তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে— ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা জেলাসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজধানীতে ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি

প্রকাশিত সময় : ১১:৩৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩