২০২৪ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। সোমবার (৪ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রসঙ্গত, স্বাভাবিক সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা হতো বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা হতো এপ্রিল মাসের শুরুতে। কিন্তু করোনার সংক্রমণের পর থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলোভাবে চলছে। চলতি বছরের এসএসসি পরীক্ষা গত ৩০ এপ্রিল শুরু হয়েছিলো। আর গত ১৭ আগস্ট থেকে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়।
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জুনের দ্বিতীয় সপ্তাহে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:১০:২০ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- ১৫৮
Tag :
সর্বাধিক পঠিত



























