শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় কুপিয়ে ‍যুবকের হাত-পা বিচ্ছিন্ন

বগুড়ায় পূর্বশত্রুতার জের ধরে আশিক সরকার নামের এক যুবকের হাতের কব্জি ও দুই পায়ের গোড়ালি কুপিয়ে বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা।  সোমবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘি এলাকায় এ হামলা হয়। আশিক ওই এলাকার তোজাম্মেল হক তোতার ছেলে।

জানা গেছে, চার-পাঁচজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আশিককে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ধারালো অস্ত্রের আঘাতে আশিকের হাতের কব্জি ও দুই পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাত ১২টার দিকে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেছেন, আশিক পুলিশের কাছে তিন-চারজনের নাম বলেছে। আমরা অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বগুড়ায় কুপিয়ে ‍যুবকের হাত-পা বিচ্ছিন্ন

প্রকাশিত সময় : ০৮:৪৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩