বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফোলারের জার্মানির প্রথম ম্যাচেই জয়

অন্তর্বর্তীকালীন কোচ রুডি ফোলার দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই জয় পেল জার্মানি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা হারাল আরেক সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্সকে।

নিজেদের মাঠে মঙ্গলবার রাতে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। দলটির হয়ে একটি করে গোল করেছেন টমাস মুলার ও লেরয় সানে।ফ্রান্সের পক্ষে ব্যবধান কমানো গোলটি করেছেন আঁতোয়ান গ্রিজম্যান। কিলিয়ান এমবাপ্পে এ ম্যাচে খেলেননি। বিশ্রামে রাখা হয়েছিল তাকে।

গত শনিবার প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে ৪-১ গোলে হেরে যায় জার্মানি। যা ছিল দলটির টানা তিন হার। এরপরই হানসি ফ্লিককে কোচের পদ থেকে বরখাস্ত করে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান দেশটির সাবেক স্ট্রাইকার রুডি ফোলার। জার্মানির হয়ে যিনি ৯০ ম্যাচে গোল করেছেন ৪৭টি।

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর এই প্রথম কোনো ম্যাচে হারের স্বাদ পেল ফ্রান্স। জার্মানি কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।

ফ্রান্সকে হারানোর দিনে অবশ্য কিছুটা অস্বস্তি রয়েছে জার্মানির। এ ম্যাচে চোটে পড়েছেন মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান। ম্যাচের ২৫তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সেলোনা মিডফিল্ডার। তার চোট কতটা গুরুতর, সেটা অবশ্য এখনো জানা যায়নি।

স্বাগতিক হওয়ায় ২০২৪ ইউরো কাপে সরাসরি খেলবে জার্মানি। তাই বাছাই পর্ব না খেলে এ বছর শুধু প্রীতি ম্যাচ খেলতে তারা। আগামী ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্র ও ১৮ অক্টোবর মেক্সিকোর বিপক্ষে খেলবে দলটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফোলারের জার্মানির প্রথম ম্যাচেই জয়

প্রকাশিত সময় : ১২:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩