বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১৯ জন রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বরিশাল বিভাগে মোট ৬৫ জনের মৃত্যু হলো।আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।অধিদপ্তরের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত ৭ জনের মধ্যে ৬ জন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪১৯ রোগী। এর মধ্যে বরিশালে ১২৬ জন, পটুয়াখালীতে ১০৬ জন, পিরোজপুরে ৬৫ জন, ভোলায় ৪৬ জন, বরগুনা ৬৭ জন ও ঝালকাঠিতে ৯ জন।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বরিশালে একদিনে ৭ ডেঙ্গু রোগীর মৃত্যু
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৬:৩৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- ১২৮
Tag :
সর্বাধিক পঠিত



























