শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে জঙ্গিদের মিটিং করার পরিকল্পনা ছিলো: এটিইউ

নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। অভিযুক্ত জঙ্গির নাম মোহাম্মদ আরিফ (২৩)। সে টঙ্গী ভারান এলাকায় বাসার ভাড়া নিয়ে থাকতেন।   বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বারিধারায় এটিইউ’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এটিইউ’র পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

তিনি বলেন, বিদেশ থেকে কিছু জঙ্গি আসবে বলে আরিফ ১৫-২০ দিনে আগে একটি ফোন পান। আরিফসহ বিদেশ থেকে আসা জঙ্গিদের একত্রিত হয়ে টঙ্গী এলাকায় একটি মিটিংয়ে বসার কথা ছিলো। মিটিং শেষে তারা নাশকতামূলক কর্মকাণ্ড করবে বলে পরিকল্পনা করে আসছিলেন। এই পরিকল্পনার আরিফ ইয়াকুব হুজুর নামে আরেক জঙ্গির সহযোগী হিসেবে কাজ করছিলেন। এছাড়া এই পরিকল্পনার সঙ্গে ওমর ফারুক ও জাহাদ খান নামে আরও দুই জঙ্গি জড়িত। এসব বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার বুধবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির ভাটারা থানা এলাকা থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়। আরিফ  আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য।  জসীম উদ্দিন রাহমানি ও তামিম আল আদনানীদের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ প্রথমে সমর্থক হয়।

অভিযুক্ত মোহাম্মদ আরিফ

পুলিশ সুপার বলেন, পরে সে নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনটির সদস্য হয়। গত ১৫-২০ দিনে আগে ইয়াকুব হুজুর নামে এক জঙ্গি ফোন করে আরিফকে জানায়, বিদেশ থেকে সংগঠনের আরও কিছু সদস্য আসবে। পরে তারা সবাই টঙ্গী এলাকায় গোপন মিটিংয়ে একত্রিত হবে। আমাদের কাছে গোপন তথ্য ছিলো তারা টঙ্গী এলাকায় একটি গোপন মিটিংয়ে মিলিত হবে এবং পরে একটি কার্যক্রমে অংশ নিবেন তারা।  গোয়েন্দা তথ্য পাওয়ার পর আমরা নজরদারি বৃদ্ধি করি। নজরদারির এক পর্যায়ে মনে হয়েছে তারা কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে এই মিটিং করতে চাচ্ছে। পরে গতকাল অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের তথ্য আমাদের কাছে আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টঙ্গীতে জঙ্গিদের মিটিং করার পরিকল্পনা ছিলো: এটিইউ

প্রকাশিত সময় : ০৫:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩