শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাইবার নিরাপত্তা আইন আরো ধারালো করা হয়েছে : রিজভী

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল করে যে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে তা আরও ধারালো করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইনে যেমন সাংবাদিকরা শিকার হতে পারেন, তেমনি সাধারণ মানুষও এর শিকার হবেন। সাইবার নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইনের বিকল্প করা হয়েছে। এই আইনকে আরো বেশি নিষ্ঠুর, ভয়ংকর ও ধারালো করা হয়েছে। রিজভী বলেন, সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে শেখ হাসিনা ডিজিটাল নিরাপত্তা আইনের কার্বন কপি করেছেন। এই আইন ডিজিটাল নিরাপত্তার আইনের চাইতেও ভয়াবহ করেছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সাইবার নিরাপত্তা আইনে সাংবাদিকদের নিরাপত্তা আরো বেশি ঝুঁকির মধ্যে পড়েছে। সাধারণ মানুষ তো পড়েছেই। এই আইনের ফলে মত প্রকাশের স্বাধীনতা আর থাকল না। তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের দুর্নীতি, বিদেশে টাকা পাচার, ব্যাংক লুট যাতে কোনো গণমাধ্যমে বা কোথাও প্রচার না করতে পারে তাই সাইবার নিরাপত্তা আইন পাস করা হয়েছে। রিজভী আরো বলেন, মানুষ ডেঙ্গু জ্বরে কাঁপছে। ওষুধ নেই, চিকিৎসা সরঞ্জাম নেই। অথচ ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র উল্লাস করছেন, পিকনিকে যাচ্ছেন। তাদের কোনো জবাবদিহি করতে হয় না। তাদের কাছে জনগণের জীবনের কোনো মূল্য নেই। জনগণের প্রতি এই মেয়রদের কোনো মায়-দয়া নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাইবার নিরাপত্তা আইন আরো ধারালো করা হয়েছে : রিজভী

প্রকাশিত সময় : ০৫:৫৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩