মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এক দিনে ডেঙ্গুতে রেকর্ড রোগী হাসপাতালে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রেকর্ড ৩ হাজার ১২২ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। ওই দিন রোগী ছিল ২ হাজার ৯৯৩ জন।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১০ হাজার ৪৩৭ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২২ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৮৪৯ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ২ হাজার ২৭৩ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৪ হাজার ৬৬ জন ঢাকার এবং ৬ হাজার ৩৭১ জন ঢাকার বাইরে।

দেশে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ জন। তাদের ৭৩ হাজার ২৩৩ জন ঢাকায় এবং ৯৪ হাজার ৪৫১ জন ঢাকার বাইরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এক দিনে ডেঙ্গুতে রেকর্ড রোগী হাসপাতালে

প্রকাশিত সময় : ১১:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩