বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সাড়ে ১৯ কেজি সোনাসহ যুবক আটক

পঞ্চগড়ের সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের সময় প্রায় সাড়ে ১৯ কেজি সোনাসহ মো. জুয়েল (৩২) নামে যুবককে আটক করেছে বিজিবি। এ সময় একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ২৪ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম। সকালে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৭৫৫/৪-এস সংলগ্ন প্রধানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। জুয়েল ওই ইউনিয়নের সাধুপাড়া গ্রামের আফসার আলীর ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক জুয়েল ভারতে পাচারের উদ্দেশ্যে ১৯টি স্বর্ণের বার নিয়ে যাচ্ছিল। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোনা মোট ওজন ১৯ কেজি ৩০৩ গ্রাম। এই সোনার দাম ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার ৯৫৮ টাকা। বিজিবি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পঞ্চগড়ে সাড়ে ১৯ কেজি সোনাসহ যুবক আটক

প্রকাশিত সময় : ০৬:২৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩