রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, শিশু আহত

মৌলভীবাজারের কমলগঞ্জে রেলওয়ে সেতু পারাপারের সময় আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জোসনা বেগম (৩১) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের কোলে থাকা আবিদুর রশীদ নামের সাড়ে ৩ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে।

আহত শিশুকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ভানুগাছ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জোসনা কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ রাজটিলা গ্রামের মৃত মছদ্দর আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কোলের শিশুকে নিয়ে ভানুগাছ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকার সেতু পার হচ্ছিলেন জোসনা। এ সময় সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার কোলে থাকা শিশু আবিদুর রশীদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ‘অসুস্থ শিশুকে ডাক্তার দেখাতে ভানুগাছ বাজারে যাচ্ছিলেন নারী। এ সময় রেলওয়ে সেতুতে ওঠা মাত্রই ট্রেন এসে তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে নিচে পড়ে মারা যান।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, শিশু আহত

প্রকাশিত সময় : ১০:১৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩