শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাবর আজমের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন অভিনেত্রী

সদ্য শেষ হওয়া এশিয়া কাপের মূল আয়োজক ছিল পাকিস্তান। তাই দলটির ওপর সমর্থকদের আশাও ছিল বেশ। কিন্তু শিরোপা জেতা তো দূরে থাক, সুপার ফোর থেকেই ছিটকে যায় দলটি। দলকে ফাইনাল ওঠাতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন বাবর আজম। এই কারণে এবার আরও বড় বিপাকে পড়তে পারেন পাকিস্তান অধিনায়ক। পাকিস্তানের ক্রীড়াপ্রেমীরা এশিয়া কাপে দলের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না। এমনকি অধিনায়ক হিসাবে বাবরের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। বাইশ গজে দেশের ব্যর্থতায় হতাশ এক পাকিস্তানি অভিনেত্রীও। বিশেষ করে ভারতের কাছে পাকিস্তানের হার কিছুতেই মানতে পারছেন না ওই অভিনেত্রী। তার মতে, দেশের মানুষের আবেগকে নিয়ে খেলেছেন বাবরেরা। এ জন্যই বাবর এবং তার দলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার হুমকি দিলেন তিনি। পাকিস্তানি এই অভিনেত্রীর নাম সেহার শিনওয়ারি। তার জন্ম পাকিস্তানের হায়দ্রাবাদে। ২০১৪ সালে কমেডি ধারাবাহিক ‘সইর সওয়া সইর’-এ অভিনয়ের মাধ্যমে হাতেখড়ি হয় সেহারের। ২০১৫ সালে টেলিভিশনে মর্নিং শো করতেন সেহার। সেই শো’টি বিপুল জনপ্রিয়তা পায়। ওই শোয়ের হাত ধরেই ঘরে ঘরে পরিচিতি পান অভিনেত্রী। তিনি এবার পাকিস্তান অধিনায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করার ‘হুমকি’ দিয়ে খবরের শিরোনামে এসেছেন। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে সে দেশে। এক্স হ্যান্ডেলে (টুইটার) সেহার লিখেছেন, ‘বাবর আজম এবং তার দলের বিরুদ্ধে এফআইআর করব। কেননা তারা ক্রিকেটের বদলে সব সময় আমাদের দেশের ভাবাবেগ নিয়ে খেলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাবর আজমের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন অভিনেত্রী

প্রকাশিত সময় : ০৫:২৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩