রাজধানীর গ্রিনরোড এলাকার একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে পাঁচতলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগে। এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ। তিনি বলেন, ‘আগুন নেভাতে আমাদের একটি ইউনিট কাজ করছে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।’ তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই ডিউটি অফিসার।
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গ্রিনরোডে আবাসিক ভবনে আগুন
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৯:১৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- ১৬৩
Tag :
সর্বাধিক পঠিত


























