শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুক দেখার মতো সময় আমাদের হাতে নেই : লিটন

বাংলাদেশের ক্রিকেট ঘিরে নিয়মিতই ব্যস্ত থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা। ভালো খেললে প্রশংসার স্তুতি যেমন থাকে, খারাপ করলে থাকে সমালোচনার ঝড়ও। প্রায়ই আলোচনায় আসে খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন বা তাদের পারফরম্যান্স। সর্বশেষ এই উদাহরণ হয়েছে তানজিম সাকিবের ক্ষেত্রে। এশিয়া কাপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন তিনি। ওই ম্যাচে দুই উইকেট নিয়ে আসেন প্রাদপ্রদীপের আলোতেও। যদিও তাকে নিয়ে বেশি সমালোচনা তৈরি হয় পুরোনো ফেসবুক পোস্ট ঘিরে। বছর খানেক আগের সেসব পোস্টে ‘নারী বিদ্বেষী’, ভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে বিরুপ মনোভাবসহ নানা অভিযোগ উঠে। এ নিয়ে বিসিবি তাকে সতর্ক করে। তাদের কাছে ক্ষমাও প্রার্থনা করেন তিনি। এ নিয়ে দেশের ক্রিকেট সরব ছিল বেশ কিছুদিন। নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার থেকে তিন ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক লিটন দাস। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে মাঠের বাইরের আলোচনা কীভাবে দেখেন? এমন প্রশ্নের উত্তরে বুধবার সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘দেখি না। ’ এর আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটিতে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। তখন সংবাদ সম্মেলনে ‘২৫ গড় খারাপ নয়’ এমন মন্তব্য করেন তিনি। সেটি নিয়েও বেশ সমালোচনা হয়েছিল। সেসব কি ক্রিকেটারদের জীবনে কোনো প্রভাব রাখে? লিটন বলেন, ‘আমি বললাম উনার প্রশ্নে। এখন এত পরিমানে খেলা, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখার মতো সময় আমাদের হাতে নেই। প্রতিটি প্লেয়ারের কারও কাছে নেই। যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে। তারপরের সময়টা পরিবারকে দেয়। আমার কাছে মনে হয় না এই জিনিসটা প্রভাব রাখে। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফেসবুক দেখার মতো সময় আমাদের হাতে নেই : লিটন

প্রকাশিত সময় : ০৪:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩