বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামপাল বিদ্যুৎকেন্দ্রের ২৬৩ কেজি তারসহ গ্রেপ্তার ৩

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি করা ২৬৩ কেজি তামার তারসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে আনসার। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে বিদ্যুৎকেন্দ্রের এক নম্বর গেটে একটি মাইক্রোবাস তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া তারের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা। রামপাল বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত ৩ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক শাহনাজ জেসমিন এতথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাটের ভাড়াশিয়া এলাকার আশরাফ আলীর ছেলে মো. মেহেদী হাসান (১৯), খুলনা জেলার রুপসা উপজেলার উত্তর খাজাডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মো. মাহাবুব হোসেন (২১) এবং সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার মফিজ সরদারের ছেলে মো. জাহাঙ্গীর সরদার (৪৮)। মামলা দিয়ে মালামাল ও গ্রেপ্তারকৃতদের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। ৩ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক শাহনাজ জেসমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬৩ কেজি তামার তারসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় চোর চক্রের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। উদ্ধারকৃত তারের মূল্য ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা। তিনি আরও জানান, ২০২২ সালের মে মাস থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৬০টি অভিযানে বিদ্যুৎকেন্দ্রটির ৭৯ লাখ ৩০০ টাকার চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। ৫৪ চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছেন আনসার সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

রামপাল বিদ্যুৎকেন্দ্রের ২৬৩ কেজি তারসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত সময় : ০৫:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩