বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভিসা নীতি নিয়ে বিএনপি চাপে আছে: শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসা নীতি নিয়ে সরকার নয় বরং বিএনপি চাপে আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর মাদিনাতুল উলুম কামিল মাদরাসায় শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশ শীর্ষক বিভাগীয় শিক্ষক সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকার ও নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে ভোট গ্রহণ করতে চায়। সংবিধানে যেভাবে আছে, সেভাবেই নির্বাচন হবে। তাই বর্তমান সরকার ভিসা নীতি নিয়ে কোনো চাপ অনুভব করছে না। কিন্তু বিএনপি সুষ্ঠু নির্বাচনে বাধা দেয় বলে তারাই চাপে আছে। এরআগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আজকের শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা অপপ্রচার হচ্ছে। কেরানী তৈরির শিক্ষাব্যবস্থা স্বাধীন দেশের জন্য কখনোই শুভকর নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দাতার দেশ হিসেবে গড়ে তুলতে চান। আমরা চাই না একদিনে ৫০০ জায়গায় আর বোমা ফাটুক, বরং আমরা চাই একদিনে ৫০০টি মডেল মসজিদ উদ্বোধন হোক। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভিসা নীতি নিয়ে বিএনপি চাপে আছে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত সময় : ০৫:৩৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩