রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল:  পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে। উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের পিছিয়ে পড়া যে কোন দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করছে।
তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কার কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের সবাইকে প্রমাণ করতে হবে আমরা সবাই শেখ হাসিনার পক্ষে আছি।
পরিবেশমন্ত্রী রোববার সকালে মৌলভীবাজারের জুড়ীতে নব-নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মৌলভীবাজার গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, দেশের গুরুত্বপূর্ণ ১৫৬ উপজেলা সদর/স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ৪৩ লক্ষ ৮৭ হাজার টাকা ব্যয়ে জুড়ী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট অঞ্চলের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক (পরিকল্পনা) মোঃ আক্তারুজ্জামান, গণপূর্ত বিভাগ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগের সহকারী পরিচালক সফিকুল ইসলাম ভূঁইয়া, মৌলভীবাজারের উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া,  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন জুড়ী উপজেলার সাব অফিসার শামীম আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।
এছাড়াও এ অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল:  পরিবেশমন্ত্রী

প্রকাশিত সময় : ০৯:২৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩