বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ঘাটতি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‌‘ভিসানীতি নিয়ে বিব্রত, বিভ্রান্ত কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমেরিকা তাদের দেশে কাকে যেতে দেবে আর কাকে যেতে দেবে না সেটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার। তবে, আমরা বলতে পারি আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ঘাটতি নেই। দুই দেশের সম্পর্ক আগে যেমন ছিল এখনো তেমনই আছে। একটি মহল আমেরিকার এই ভিসানীতিকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করে তুলছে।’  বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলার নিয়ামতপুরে নবনির্মিত শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে আধুনিক এবং কার্যকর পুলিশ বাহিনী গড়ে তোলা হয়েছে। বঙ্গবন্ধু যে পুলিশের স্বপ্ন দেখেছিলেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পুলিশ বাহিনী গড়ে তুলেছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়নের স্বপ্ন দেখিয়েছেন। বর্তমান বাংলাদেশে যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে নারীরা অনেকটাই এগিয়ে গেছেন। এইটা প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের ফসল। আসাদুজ্জামান খান কামাল বলেন, গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা চালু করে স্বাস্থ্য সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপি এই কমিউনিটি স্বাস্থ্য ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে আবারো কমিউনিটি ক্লিনিক চালু করে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ফলে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিরা যারা বিভিন্ন দেশে এখনো পলাতক রয়েছেন তাদের খুঁজে বের করে বিচারের রায় কার্যকর করা হবে। বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি মো. ফয়সল মাহমুদের সভাপতিত্বে নওগাঁ জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য মো. ছলিমুদ্দিন তরফদার সেলিম, নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মাওলা ও পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ঘাটতি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত সময় : ০৫:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩