শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে তামিমকে মিস করবেন শান্ত

নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে আচমকা পেয়েছেন অধিনায়কের দায়িত্ব। ম্যাচটা যদিও জিততে পারেননি, তবে ব্যাট হাতে দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। তারই পুরস্কার পাচ্ছেন বিশ্বকাপেও।

ভারতে সাকিবের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। তবে পুরোটা আসরে তিনি মিস করবেন ওপেনার তামিম ইকবালকে। আজ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে জানিয়েছেন সেই কথা।

নিউজিল্যান্ডের সঙ্গে ৭ উইকেটে ম্যাচ হারের পরপরই ঘোষণা করা হয় বাংলাদেশের বিশ্বকাপ দল। সেই দলে নেই তামিম ইকবাল।

চোটের কারণে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা। তাই সংবাদ সম্মেলনে উঠে এসেছে সেই প্রসঙ্গ।

তামিমকে শান্ত মিস করবেন কিনা জানতে চাইলে বলেন, ‘তামিম ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন খেলেছি। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। বাংলাদেশ দলকে অনেক কিছু দিয়েছেন। বিশ্বকাপে তামিম ভাইকে অবশ্যই অনেক মিস করব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপে তামিমকে মিস করবেন শান্ত

প্রকাশিত সময় : ১০:৪৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩