মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে ১ ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম আজিজুল ইসলাম (২০)। পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়বিশাকুল গ্রামে তার বাড়ি। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে তার মৃত্যু হয়।  বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের পরিচালক ব্র্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পাবনা ছাড়া আজিজুল অন্য জেলায় যাননি। জ্বর হলে গত ২৩ সেপ্টেম্বর তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পর দিন রামেক হাসপাতালে পাঠানো হয়। এখানে আসার পর শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আইসিইউতে নেওয়া হয়। রাতে তিনি সেখানে মারা যান। আজিজুল পেশায় ব্যবসায়ী ছিলেন। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। রামেক হাসপাতালে চলতি মৌসুমে মোট ১ হাজার ৯৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৮০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও ১৫৮ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ১৫৮ জনই নিজ নিজ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা অন্য কোনো জেলায় যাননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রামেক হাসপাতালে ১ ডেঙ্গু রোগীর মৃত্যু

প্রকাশিত সময় : ০৬:০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩