বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর একটি ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল। যেখানে তিনি বলেছেন, তাকে মিডল অর্ডারে খেলার প্রস্তাব দেওয়ার কারণেই তিনি বিশ্বকাপে খেলতে চাননি। শেষ পর্যন্ত তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন। সেখানে আবারও আলোচনায় উঠে আসে তার সঙ্গে তামিমের বন্ধুত্বের বিষয়টি। গণমাধ্যমে চাউর হয়েছে অধিনায়ক সাকিবের সঙ্গে সম্পর্ক ভালো নয় বলেই তামিম বিশ্বকাপে নেই। এমনকি শুধু তামিমই নন, বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই তার বড় ভাই নাফিস ইকবালও, যিনি বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে কাজ করছিলেন বেশ কিছুদিন। এত কিছুর পর প্রশ্ন ওঠে আসলেই কি তামিমের সঙ্গে সাকিবের সম্পর্ক ভালো নয়? এ বছরের শুরুর দিকে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন একটি বেসরকারি টিভিতে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে ‘আসলেই কি তামিমের সঙ্গে সাকিবের সম্পর্ক ভালো নয়?’ প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘ড্রেসিংরুমে সাকিব-তামিমের মধ্যে কথা হয় না।’ এ নিয়ে সাকিব বলেন, ‘প্রথমত, এটা পাপন ভাইয়ের অফিসিয়ালি বলা উচিত হয় নাই। অবশ্যই আমি আমার বাসার কথা মিডিয়াতে বলব না। আমি মনে করি, মিডিয়াতে বলাটা তার একটা ভুল সিদ্ধান্ত ছিল।’ তামিমের সঙ্গে সম্পর্ক যে আগের মতো বন্ধুত্বের পর্যায়ে নেই, পরোক্ষে স্বীকার করে সাকিব বলেন, ‘ওই সময় কি এটা (কথা না বলা) আমাদের দলের জন্য খারাপ প্রভাব ফেলত? আমার তো কখনো মনে হয়নি। অনেক উদাহরণ আছে (মাঠে কথা বলেছি)। আমার মনে হয় না দলে এটার প্রভাব পড়ত।’ এরপর নাফিস ইকবালের মাঠ ছেড়ে যাওয়ার প্রসঙ্গে বিসিবির অপেশাদারত্ব দেখছেন সাকিব। তিনি, ‘আমি জানি না সত্যিই চলে গেছেন কি না। আসলেই যদি খেলার মাঝখান থেকে চলে যান, তাহলে খুবই আনপ্রফেশনাল। ওনার (নাফিস) দিক থেকেও, বিসিবির দিক থেকেও। আমি তো ভাবতেই পারি না একজন ম্যাচ ছেড়ে চলে যাচ্ছে। যে কারও ক্ষেত্রেই। বিসিবি যে একটা ভুল ডিসিশন নিয়েছে, এটা তার বড় প্রমাণ।’
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
‘এটা পাপন ভাইয়ের অফিসিয়ালি বলা উচিত হয় নাই’
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:৩৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- ১০৯
Tag :
সর্বাধিক পঠিত



























