শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার আল-হিলালকে জেতালেন নেইমার

সৌদি আরবে অভিষেক গোলটি এবারও পেলেন না নেইমার জুনিয়র। তবে নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল-হিলাল ও আল-শাবাব। ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় নেইমারের দল আল-হিলাল। দলের হয়ে গোল করেন কালিদু কুলিবালি ও আলেকজান্ডার মিত্রোভিচ। ম্যাচের প্রথমার্ধে দুই দলই জালের দেখা পেতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে প্রথম লক্ষ্যভেদ করেন সেনেগাল তারকা কালিদু কুলিবালি। গোলটিতে অ্যাসিস্ট করেন নেইমার। কর্নার কিক থেকে ব্রাজিল তারকা গোলের সামনে বল দেন। আর হেড থেকে দলকে লিড গোল এনে দেন কুলিবালি। এরপর ৭৫ মিনিটে আবারও গোলের দেখা পায় হিলাল। এবারও গোলের পেছনের কারিগর নেইমার। তিনি সতীর্থ মিত্রোভিচকে বল দিলে প্রথম শটে সফল না হলেও ফিরতি শটে লক্ষ্যভেদ করেন সার্বিয়ান স্ট্রাইকার। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমার বাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এবার আল-হিলালকে জেতালেন নেইমার

প্রকাশিত সময় : ১১:৪৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩