দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্টটি মাতাবেন ব্যাটার কিংবা বোলার। তবে, টুর্নামেন্টের জৌলুস বাড়াতে ধারাভাষ্যকাররা রাখেন বড় ভূমিকা। এবারের বিশ্বকাপেও থাকছেন একঝাঁক নামকরা ধারাভাষ্যকার। ভারতে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন ১ জন। তিনি এই বিভাগে অভিজ্ঞ আতহার আলী খান। আইসিসির টিভি কভারেজের মধ্যে আছে ম্যাচ পূর্ববর্তী শো, ইনিংস বিরতির সময় অনুষ্ঠান কিংবা ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই দায়িত্বে পুরোধা হিসেবে থাকছেন বিশ্বকাপজয়ী সাবেক দুই অধিনায়ক অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ইংল্যান্ডের এউইন মরগ্যান। এই দুইজনকে সহায়তা করবেন বিশ্বকাপজয়ী শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), লিসা স্থালেকার (অস্ট্রেলিয়া), রমিজ রাজা (পাকিস্তান), রবি শাস্ত্রী (ভারত), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), সুনীল গাভাস্কার (ভারত) ও ম্যাথিউ হেইডেন (অস্ট্রেলিয়া)। ২০১৯ সালের ফাইনালে ধারাভাষ্য দেওয়া নাসের হুসেইন, ইয়ান বিশপ ও ইয়ান স্মিথ থাকছেন এবারও। এখানে অন্যদের মধ্যে থাকছেন ওয়াকার ইউনিস (পাকিস্তান), শন পোলক (দক্ষিণ আফ্রিকা), আঞ্জুম চোপড়া (ভারত), মাইকেল আথারটন (ইংল্যান্ড), সাইমন ডুল (নিউজিল্যান্ড), এমপুমেলো এমবাংওয়া (জিম্বাবুয়ে), সঞ্জয় মাঞ্জরেকার (ভারত), কেটি মার্টিন (নিউজিল্যান্ড), দিনেশ কার্তিক (ভারত), ডার্ক নানেস (অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস), স্যামুয়েল বদ্রি (ত্রিনিদাদ–ওয়েস্ট ইন্ডিজ), আতহার আলী খান (বাংলাদেশ) ও রাসেল আর্নল্ড (শ্রীলঙ্কা)। ব্রডকাস্টারদের মধ্যেও আছে কিছু বিখ্যাত নাম। তারা হলেন, হার্শা ভোগলে (ভারত), কাস নাইডু (দক্ষিণ আফ্রিকা), মার্ক নিকোলাস (ইংল্যান্ড), নাটালি জার্মানোস (অস্ট্রেলিয়া), মার্ক হাওয়ার্ড (অস্ট্রেলিয়া) ও ইয়ান ওয়ার্ড (ইংল্যান্ড)।
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
১ বাংলাদেশিসহ বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন যারা
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১২:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
- ১০২
Tag :
সর্বাধিক পঠিত



























