রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী 

সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা”এই প্রতিপাদ্য নিয়ে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৩ পালিত হয়েছে। রোববার   (১ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র‌্যালীতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ প্রমূখ। মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, প্রবীণ নাগরিকদের প্রতি সংবেদন ও শ্রদ্ধাশীল হতে হবে। যাদের শ্রম,মেধা, অভিজ্ঞতা দেশ গড়ার ক্ষেত্রে অবদান রেখেছে,তাদের প্রতি দায়িত্ব পালন আজ সবার নৈতিক দায়িত্ব।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী 

প্রকাশিত সময় : ১০:১৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩