রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।গতকাল সোমবার দিবাগত রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিএসই বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক সুব্রত প্রামানিক। নিহত শিক্ষার্থীর নাম ফরহাদ হোসেন রনি। তিনি বিশ্ববিদ্যালয় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লা জেলায়৷ খোঁজ নিয়ে জানা যায়, রনি মা-বাবার একমাত্র সন্তান ছিলেন। তার বাবা স্কুলে শিক্ষকতা করেন। গত আগস্ট মাসে তার স্নাতক শেষ হওয়ার পর থেকে ঢাকায় মিরপুর-১ এ একটি মেসে থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত প্রামানিক বলেন, রনির মৃত্যুর বিষয়টি ওই শিক্ষার্থীর সহপাঠীরা ফোনে কল করে জানিয়েছে। তার মৃত্যুর কারণ এখনো অস্পষ্ট। মৃত্যুুর সঠিক কারণ জানতে পোস্টমর্টেম করার জন্য পাঠানো হয়েছে। বাকিটা রিপোর্ট থেকে বিস্তারিত জানা যাবে। রনির মৃত্যুর বিষয়ে সহপাঠী মামুন বলেন, আগের রাতে ঘুমিয়ে ছিলেন। কিন্তু সকাল হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি৷ তার রুমমেট কয়েকবার ডাকলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। দুপুরবেলা ডাক দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এর পর সন্ধ্যায় মেসের কয়েকজনকে নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে নেওয়ার পর ডাক্তার রনিকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, কী কারণে মৃত্যু হয়েছে, সেটা এখনো সঠিকভাবে জানা যায়নি। পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাক করে ঘুমের মধ্যে মারা গেছে৷ রনির মা-বাবা হাসপাতালে এসেছেন৷ রিপোর্ট পেলে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। আরেক সহপাঠী রহমত-ই-রাব্বি বলেন, চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য ঢাকায় একটি মেসের দুই সিটের একটি রুমে থাকতো রনি। যথারীতি আগের রাতে ঘুমিয়েছিল। কিন্তু অনেক বেলা হয়ে গেলেও রনি ঘুম থেকে ওঠেনি৷ অনেকবার ডাকাডাকি করে সাড়াশব্দ না পাওয়ায় ওর (রনির) রুমমেটের সন্দেহ হয়। পরে মেসের কয়েকজনকে সঙ্গে করে মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকাল ১০টায় মৃতদেহ নিয়ে তার মা-বাবা গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হবে বলেও জানান তিনি।
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাবি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
-
রিপোর্টারের নাম - প্রকাশিত সময় : ১০:৩১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- ৮৬
Tag :
সর্বাধিক পঠিত



























