সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ২৯৪

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন। মৃতরা হলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আবুল কালাম (৬৫), পটুয়াখালীর গলাচিপা উপজেলার নলীন চন্দ্র শীল (৭২) ও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মাছুম সরদার (৩০)। ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৫ হাজার ৮৫২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৫৮৭ জন। বিভাগে এখন পর্যন্ত ১১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮০ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১০ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে ছয়জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৭১, পটুয়াখালীতে ৬৮ জন, পিরোজপুরে ৪৯ জন, ভোলায় ৩৪ জন, বরগুনায় ৪৭ জন ও ঝালকাঠিতে পাঁচজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ২৯৪

প্রকাশিত সময় : ০৫:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩