রাজশাহীতে শাহীন আলম (৩৪) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে সন্ত্রাসীরা পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কাটাখালী পৌর এলাকার হরিয়ান বাজারে এ ঘটনা ঘটে। শাহীন আলমের বাড়ি হরিয়ান বাজারের পার্শ্ববর্তী সুচরণ এলাকায়। এদিকে, ঘটনার পর তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ছয়-সাত যুবক মুখে কালো কাপড় বেঁধে মাইক্রোবাস থেকে নামে। এ সময় তারা শাহীন আলমের ওপর হামলায় চালায়। কুপিয়ে গুরুতর জখম করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা, কেন এই হামলা চালিয়েছে তা জানতে পুলিশ খোঁজখবর নিতে শুরু করেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যবসায়ীকে কুপিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে পালাল সন্ত্রাসীরা
-
রাজশাহী প্রতিনিধি - প্রকাশিত সময় : ১১:০১:১২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- ১০৪
Tag :
সর্বাধিক পঠিত



























