শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবদের শুভকামনা জানালেন তামিম

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। এরই মধ্যে বিশ্বকাপ জ্বরে কাঁপছে ক্রিকেটবিশ্ব। ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা আরও বাড়িয়ে দিচ্ছে বিশ্বকাপ ঘিরে প্রকাশিত থিমসং গুলো। বাংলাদেশও পিছিয়ে নেই। এখন পর্যন্ত বেশ কয়েকটি বিশ্বকাপের গান রিলিজ পেয়েছে। যা দর্শকমহলেও তুমুল সাড়া ফেলেছে। তেমনই একটি বিশ্বকাপের গান শেয়ার করে বাংলাদেশ দলকে শুভকামনা জানালেন বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া তামিম ইকবাল। মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবির অর্থায়নে অর্থহীন ব্রান্ডের বিশ্বকাপ গানের কিছু অংশ ‘সময় এসেছে বাংলাদেশ, এবার পারবে তুমিও জিতে যেতে; আশা আছে সবার’- শেয়ার করে তামিম আরও লিখেছেন, ‘শুধু আশা না, বাংলাদেশ দল এবার জিতবে এটা আমার বিশ্বাস। ধন্যবাদ অর্থহীন, ধন্যবাদ রবি এমন দারুণ একটা গান উপহার দেয়ার জন্য। আর বাংলাদেশ দল, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা ও ভালোবাসা।’ উল্লেখ্য, দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাকিবদের শুভকামনা জানালেন তামিম

প্রকাশিত সময় : ০৪:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩