ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে আল-আমীন (৩৮) নামের এক কাতার প্রবাসী মারা গেছেন। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল-আমিনের মৃত্যু হয়৷ মৃত আল-আমীন সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের সরুজ মিয়ার ছেলে৷ পরিবার সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে সদর উপজেলার বিরাসা-লালপুর আঞ্চলিক সড়কের বটতলী বাজারের নাটাই কবরস্থানের দেওয়ালের সঙ্গে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে আল-আমীন গুরুত্বর আহত হয়। পরে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পাঠানোর পরামর্শ দেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে আল-আমীনের মৃত্যু হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রবাসীর মৃত্যু
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০১:০০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- ১০৫
Tag :
সর্বাধিক পঠিত



























