মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রোসনারা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিনগত রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) তার মৃত্যু হয়। গতকাল শনিবার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোসনারা বেগম রাজশাহীর চারঘাট উপজেলার মিরপুর এলাকার আফাজ উদ্দিনের মেয়ে। রামেক হাসপাতালের পরিচালক বলেন, রোসনারা বেগমের কোনো ভ্রমণ ইতিহাস নেই। বৃহস্পতিবার রাতে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। শুরুতে তাকে ডেঙ্গু ওয়ার্ডে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। তিনি আরও বলেন, ডেঙ্গু জ্বর নিয়ে এখন পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৫২ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৩২ জন। বাকিরা ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৫৩৮ জন রোগী। বর্তমানে আরও ১৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

প্রকাশিত সময় : ০৫:১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩