রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে এ বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইন-শৃঙ্খলার ওপর নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি’ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহিদ এমপি ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে  সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভানু লাল রায়, চেয়ারম্যান শ্রীমঙ্গল উপজেলা পরিষদ, আনিসুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল, মো: জাহাঙ্গীর হোসেন সরদার, অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা, মোহাম্মদ আছাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, শ্রীমঙ্গল, অর্ধেন্দু কুমার দেব, সভাপতি-শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ, ডা. হরিপদ রায়, সভাপতি-শ্রীমঙ্গল উপজেলা পুজা উদযাপন পরিষদ, শ্রীপদ দেব, সাধারণ সম্পাদক-শ্রীমঙ্গল উপজেলা পুজা উদযাপন পরিষদ এবং মাওলানা  আব্দুল কুদ্দুস নিজামী, ইমাম ও খতিব শ্রীমঙ্গল জামে মসজিদ।
এছাড়াও  সভায়  সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলার সকল পূজা মন্ডপের পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আসন্ন শারদীয় দুর্গাপুজা ২০২৩ উপলক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ১৫৮ টি সার্বজনীন এবং ১৫ টি ব্যক্তিগতসহ মোট ১৭৩ টি মন্ডপে  দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রকাশিত সময় : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩