বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ সহকারি শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক

রাজশাহীর বাঘা উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক শাহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে সেরা নির্বাচিত করা হয়েছে। রাজশাহী বিভাগীয় ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর এবং বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্য সচিব সানাউল্লাহ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় রোববার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারি শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক শাহকে অভিনন্দন জানানো হয়েছে। এর আগে তিনি উপজেলা ও জেলা পর্যায়েও সেরা নির্বাচিত হয়েছিলেন। এ বিষয়ে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক শাহ বলেন, বিভাগীয় পর্যায়ে সেরা নির্বাচিত করায় আমি অভিভূত। বিভাগে শ্রেষ্ঠ হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার তাকে অভিনন্দন জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ সহকারি শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক

প্রকাশিত সময় : ০৩:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩