বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিচারহীনতার সংস্কৃতির প্রভাব পরছে ববির সাংবাদিকদের ওপর

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেসক্লাবের সদস্যরা দাবি করেছে, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে সংগঠিত বিভিন্ন অপ্রীতিকর ঘটনার বিচার না হওয়ায় সেগুলোর প্রভাব পরছে সাংবাদিকদের ওপর। শিক্ষার্থীদের মধ্যকার হামলা – সংঘর্ষের সংবাদ প্রকাশ করতে গিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে অভিযুক্তদের কাছ থেকে। সংবাদ পরিবেশনের জেরে সংবাদকর্মীকে হুমকি, ল্যাপটপ ভাঙচুর এবং হল থেকে নামিয়ে দেবার মতো ঘটনাও ঘটছে।
গতকাল সোমবার (১৬ই অক্টোবর) বিকেলে ববি প্রেসক্লাব আয়োজিত সাধারণ সদস্য অন্তর্ভুক্তিকরণ এবং আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির সদস্য নওরিন নূর তিশা, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সংগঠনটির উপদেষ্টা ও গণমাধ্যমকর্মী শফিক মুন্সি প্রমুখ।
অনুষ্ঠানটির উদ্বোধক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোঃ খোরশেদ আলম।এছাড়া আরো উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক আরেফিন তুষার, পাঠাগার সম্পাদক খান রুবেল এবং সাহিত্য – সংস্কৃতি বিষয়ক সম্পাদক কে এম নয়ন।
আমন্ত্রিত অতিথিরা জানান, নানা সংকট থাকলেও ববি প্রেসক্লাবের সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছে। তাদের পেশাগত দায়িত্ব পালনের এই সততা ভবিষ্যতেও জারি থাকবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রতিটি সংবাদকর্মীর নিরাপত্তার ব্যাপারে  সজাগ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন অতিথিরা।অনুষ্ঠানে মোট ১৪ জন সহযোগী সদস্যকে সংগঠনটির সাধারণ সদস্য হিসেবে তালিকাভুক্ত করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিচারহীনতার সংস্কৃতির প্রভাব পরছে ববির সাংবাদিকদের ওপর

প্রকাশিত সময় : ০৬:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩