বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাবি রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।  মঙ্গলবার দিবসটি উপলক্ষে কেক কেটে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির এবং আলোচক ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস।  সভায় আয়েন উদ্দীন এমপি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ সাংবাদিকের দায়িত্ব। এতে জাতি সঠিক পথের দিশা পায়। তাই কারো পক্ষে-বিপক্ষে সংবাদ প্রকাশ করার আগে সঠিকভাবে তথ্য যাচাই-বাছাই করা উচিৎ। কেউ অন্যায় করলে সেটা অবশ্যই লিখতে হবে। তবে সংবাদে অবশ্যই বস্তুনিষ্ঠতা থাকতে হবে। এছাড়া ভুঁইফোড় সাংবাদিকদের সমালোচনা করেন তিনি। এদের কারণে মহান এ পেশার সম্মানহানি ঘটে বলে মনে করেন তিনি।

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, সম্প্রতি কিছু মিডিয়া ফরমায়েশি নিউজ করছে। যা কাম্য নয়। তাই শিক্ষার্থী হিসেবে তোমাদের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ থাকবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পিছপা হওয়া যাবে না। তবে তোমাদের নিউজের মাধ্যমে অন্য কারো অসৎ ইচ্ছার যেন বহিঃপ্রকাশ না হয় সেটা খেয়াল রাখতে হবে। এছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় এ সংগঠন এগিয়ে যাক সেই প্রত্যাশা করেন তিনি।  ইউনিটির সভাপতি শাহিনুর খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বোরাক আলী ও বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, ক্যাম্পাসের স্বেচ্ছাসেবী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইউনিটির সাবেক বর্তমান সদস্যগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবি রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত সময় : ০৬:৪৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩