পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক শহীদ আফ্রিদি বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দেশটির এক হাসপাতালে কিংবদন্তি এই ক্রিকেটারের বোন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। এর আগে গতকালই আফ্রিদি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, তার বোন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বোনের শারীরিক অবস্থা বিবেচনায় নিজের ভ্রমণসূচিতেও পরিবর্তন এনেছিলেন সাবেক এই ক্রিকেটার। একদিন পরেই জানালেন, বোনের মৃত্যুর সংবাদ। আফ্রিদি লিখেছেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর অধীন এবং তার কাছেই আমাদের প্রত্যাবর্তন। ভারাক্রান্ত মনে আমরা জানাচ্ছি, আমাদের প্রিয় বোন ইন্তেকাল করেছেন এবং তার নামাজে জানাযা বাদ যোহর খায়াবান-ই-গালিব ২৬ নং রোডের জাকারিয়া মসজিদে অনুষ্ঠিত হবে।’
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শহীদ আফ্রিদির বোনের মৃত্যু
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৬:১৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- ১৩৭
Tag :
সর্বাধিক পঠিত



























