মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বুধবার (১৮ অক্টোবর) সকালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নেছার আহমদ, মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন,জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রভাংশু সোম মোহান, অতিরিক্ত পুলিশ সুপার,মোঃ আজমল হোসেন, পৌর মেয়র মো. ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, সিভিল সার্জন জালাল উদ্দিন মোরশেদ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ নওসের আলী খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান,এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ,সাংবাদিক ও স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মৌলভীবাজারে শেখ রাসেল দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
-
রিপোর্টারের নাম - প্রকাশিত সময় : ০৩:৫৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- ১৪৯
Tag :
সর্বাধিক পঠিত


























