মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরো ২০ মৃত্যু, হাসপাতালে ১৮৮৯

ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে এই রোগে আক্রান্ত হয়ে আরো ১৮৮৯ জন ভর্তি হয়েছে। শনিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৮৮৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১২ এবং ঢাকার বাইরের এক হাজার ৪৭৭ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১০ জন, ঢাকার বাইরের ১০ জন। ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮ হাজার ১১৪ জন ডেঙ্গু রোগী। এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারাদেশে মোট ২ লাখ ৫২ হাজার ৯৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৫ হাজার ৩০ জন আর ঢাকার বাইরের লাখ ৫৭ হাজার ৯৬০ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৬৩০ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৯১ হাজার ৯২২ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৫১ হাজার ৭০৮ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গুতে আরো ২০ মৃত্যু, হাসপাতালে ১৮৮৯

প্রকাশিত সময় : ১০:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩