বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় মদ ও মোটরসাইকেলসহ আটক ৩

খুলনার পাইকগাছা থানা পুলিশ বিদেশী মদ ও মোটরসাইকেলসহ ৩ ব্যবসায়ী আটক করেছে। বৃহস্পতিবার রাত দুইটার দিকে পুলিশ তাদেরকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার বাদী উপ-পুলিশ পরিদর্শক (এস আই) অমিত দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দুইটার দিকে অভিযান চালিয়ে পৌর সদরের শিবসা ব্রিজের উপর থেকে তাদেরকে আটক করা হয়। তারা সোলাদানা ইউনিয়নে মদ বিক্রয়ের জন্য মোটর সাইকেল যোগে যাচ্ছিল। এ সময় গতি রোধ করলে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে ব্রিজের শেষ প্রান্ত থেকে  আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার সোলাদানা ইউনিয়নের টেংরামারী গ্রামের বঙ্কিম ঢালীর ছেলে প্রনয় ঢালী(২৫), গড়ুইখালী ইউনিয়নের হাতিয়া ডাঙ্গা গ্রামের শংকর সানার ছেলে অভিজিৎ সানা(২৪) ও ডুমুরিয়া উপজেলার চ্যাংমারী গ্রামের সুজিৎ মন্ডলের ছেলে রনি মন্ডল (২১)।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ীদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পাইকগাছায় মদ ও মোটরসাইকেলসহ আটক ৩

প্রকাশিত সময় : ১০:৩৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩