বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাবি ছাত্রলীগ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, পদবঞ্চিতদের বিক্ষোভ-ভাঙচুর

সাত বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিকে বিতর্কিত অ্যাখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের একাধিক পদবঞ্চিত নেতাকর্মী।

রোববার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দলীয় টেন্টে পদবঞ্চিত নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এসময় সদ্য ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ক্যাম্পাসে শোডাউন দেন তারা। কমিটি বিলুপ্ত ঘোষণা না করা পর্যন্ত বর্তমান কমিটি ক্যাম্পাসে অবস্থান নিতে পারবে না বলে জানান পদবঞ্চিতরা।

এসময় পদবঞ্চিত একাধিক নেতাকর্মী জানান, ছাত্রলীগের গঠনতন্ত্র না মেনে কেন্দ্রীয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি দিয়েছে। ছাত্রলীগের গঠনতন্ত্রে বলা হয়েছে, র্ঘদিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সঙ্গে সক্রিয় ছিলেন না সদ্য কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু।

সদ্য কমিটির সহ-সভাপতি শাহিনুল ইসলাম সরকার ডন বলেন, বর্তমান কমিটি সম্পূর্ণ বিতর্কিত। অছাত্র, ইন্টার পাস ও বিতর্কিতদের নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। সভাপতি বাবু ৬ মাস আগে রাজনীতিতে এসেছে, নেতা হয়েছে। সাধারণ সম্পাদক গালিব বিবাহিত, ইন্টার পাস ও বিতর্কিত। রাজাকারের নাতিও এই কমিটিতে আছে। আমরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওরা আসতে পারবে না।

পদবঞ্চিত নেতা ও গত  কমিটির সহ-সভাপতি কাজী আমিনুল হক লিংকন বলেন, ৩৪ দিন যাচাই-বাছাই করে যে কমিটি দিয়েছে তা মেনে নেওয়ার মত না। সকল পোস্ট বিতর্কিতদের দিয়ে করা হয়েছে। সম্মেলন হওয়ার ২ দিন আগেও বাবু প্রার্থী ছিল না। সে সেলুনে চুল কাটার ব্যবসা করত। তাকে বিশ্ববিদ্যালয়ের সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক গালিব ইন্টার পাস। ৩-৪ বছর পড়াশুনা করে পাস করতে পারেনি। সে বিয়েও করেছে। তার পরিবারের ৮ জন বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। গত কমিটিতে যে সহ-সভাপতি এখন ৭ বছর পর সে আবার সহ-সভাপতি। এটা মেনে নেওয়া যায় না। এই কমিটি হাস্যকর। এটা আমাদের সঙ্গে রসিকতা করা হয়েছে। তারা সংগঠন শেষ করে দিয়েছে। আমরা এই সম্পূর্ণ কমিটি অবাঞ্ছিত ঘোষণা করছি।

বর্তমান কমিটির সহ-সভাপতি তাওহীদুল ইসলাম দুর্জয় বলেন, গত নভেম্বরে সম্মেলন হলে বাবু সেখানে কোনো প্রার্থীই ছিল না। কিছুদিন আগে সে রাজনীতিতে এসেছে। সাধারণ সম্পাদক গালিব অছাত্র, বিতর্কিত। এই কমিটিতে পিএইচডি এমফিল শিক্ষার্থীরা আছেন। তাদের নেতা কিভাবে ইন্টার পাস একজন হয়?

এ সময় উপস্থিত ছিলেন সাকিবুল হাসান বাকী, অনিক মাহমুদ বনি, শামীম হোসেন, নিয়াজ মোর্শেদসহ অসংখ্য পদবঞ্চিত নেতাকর্মী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবি ছাত্রলীগ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, পদবঞ্চিতদের বিক্ষোভ-ভাঙচুর

প্রকাশিত সময় : ০৯:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩