সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৩০০ ছুঁই ছুঁই

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯১৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৯৫ জনে দাঁড়িয়েছে যা প্রায় এক হাজার ৩০০ ছুঁই ছুঁই। অন্যদিকে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬০ হাজার ৮২৯ জনে।

বুধবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৯১৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৩৫ জন আর ঢাকার বাইরের এক হাজার ৪৮২ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা চারজন এবং ঢাকার বাইরের সাতজন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন সাত হাজার ৫৯৯ জন ডেঙ্গুরোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৬০ হাজার ৮২৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৬ হাজার ৮৪৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৯৮৩ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৩ হাজার ৮৯৬ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৫৮ হাজার ৩৯ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৩০০ ছুঁই ছুঁই

প্রকাশিত সময় : ০৮:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩