বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যৌন হয়রানির অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি

বিভাগীয় দুই সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. এনামুল হককে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে আগামী দুই বছর তিনি কোনো ধরনের ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন না। নাম প্রকাশ না করা শর্তে এক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেন।রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫২৫তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। অভিযুক্ত অধ্যাপক মো. এনামুল হক বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি। এর আগে তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক ছিলেন। জানা গেছে, গত ২১ মে মনোবিজ্ঞান বিভাগের সভাপতির অফিস কক্ষে বিভাগীয় সভা চলছিল। এসময় বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়ার সঙ্গে বিভিন্ন বিষয়ে অধ্যাপক এনামুল হকের বাগবিতণ্ডা হয়। এ ঘটনায় ২৩ মে অধ্যাপক মাহবুবা কানিজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন। সেখানে তিনি দাবি করেন, তার সঙ্গে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন, যৌন হয়রানিমূলক আচরণ করা হয়েছে। অপরদিকে ওই অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা’ দাবি করে অভিযুক্ত অধ্যাপক এনামুলসহ কয়েকজন শিক্ষক স্বাক্ষরিত একটি আবেদন উপাচার্য বরাবর জমা দেন। বিভাগের শিক্ষকদের এমন দ্বিপাক্ষিক অবস্থান ও অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অভিযুক্ত অধ্যাপকে বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করে। এ বিষয়ে জানতে চাইলে জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এনামুল হক বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত আমাকে এখনো জানানো হয়নি। তবে এ ধরনের সিদ্ধান্ত হয়ে থাকলে, এটা আমার সঙ্গে অন্যায় হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক বিষয় নিয়ে বাকবিতণ্ডাকে রঙ লাগিয়ে আমার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছে বিভাগের সভাপতি ও আরেক নারী সহকর্মী। তদন্ত কমিটি বিভাগের চার শিক্ষকের কোনো সাক্ষাৎকারই নেয়নি অভিযোগ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আমি কোনো চিঠি পাইনি। চিঠি হাতে পেলে আমি আইনের আশ্রয় নিবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যৌন হয়রানির অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি

প্রকাশিত সময় : ১২:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩