সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে মৃত্যু ১৩০০ ছাড়ালো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৩০৬ জন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৮০২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০৯ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৩৯৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ১৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ২২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ১২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ২ লাখ ৬২ হাজার ৬৩১ জন। এরমধ্যে ঢাকার বাসিন্দা ৯৭ হাজার ২৫৫ জন আর ঢাকার বাইরের ১ লাখ ৬৫ হাজার ৩৭৬ জন। একই সময় পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৫৪ হাজার ১৮০ জন। এরমধ্যে ঢাকার বাসিন্দা ৯৪ হাজার ৪৪০ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৫৯ হাজার ৭৪০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে ৭ জন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গুতে মৃত্যু ১৩০০ ছাড়ালো

প্রকাশিত সময় : ১১:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩