বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রেললাইনের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের পাশে অজ্ঞাত (৩৬) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বড়পুকুরিয়া ও ঠেঙ্গামারা রেলগেটের মধ্যবর্তী অংশে মরদেহটি পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। বড়পুকুরিয়া রেলগেটের গেটম্যান দেলোয়ার হোসেন জানায়, বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ শেষে স্থানীয় কয়েকজন মানুষ হাঁটতে গিয়ে রেললাইনের পাশে মরদেহটি দেখতে পায়। পরে তারা খবর দিলে লোকজনসহ সেখানে গিয়ে ময়লাযুক্ত পোশাক ও ফ্যাকাশে শরীরের মরদেহটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। তাঁদের ধারণা—লোকটি মানসিক ভারসাম্যহীন। গতরাতে কোনো এক সময় তিনি মারা গিয়ে থাকতে পারেন।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রেললাইনের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

প্রকাশিত সময় : ০৪:৫৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩