বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আবারও স্থগিত রাবির সব ধরনের নিয়োগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সব ধরনের নিয়োগে আবারও স্থগিতাদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি শিক্ষামন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নিয়োগ স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম।

এর আগে, ২০২০ সালের ১০ ও ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ে ১২টি চিঠি পাঠানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়) নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সব ধরনের নিয়োগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

ওই সময় আরেকটি চিঠিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য নতুন নীতিমালা তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত বছর সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের ৫১৬তম সিন্ডিকেট সভায় নতুন নিয়োগ নীতিমালা প্রণয়ন করে বর্তমান প্রশাসন।

পরে চলতি বছরের ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সমুন্নত রাখার স্বার্থে সব ধরনের নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার করে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহারের তিন মাসের মাথায় আবারও স্থগিতাদেশ দিল মন্ত্রণালয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘আজকে একটি চিঠি পেয়েছি। এতে নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার করে যে চিঠি দেওয়া হয়েছিল, সেটি স্থগিত করা হয়েছে। নিয়োগ নিয়ে একটি রিট করা হয়েছিল। আমাদের ইনফরমেশনে একটু ঘাটতি ছিল। এটি মিমাংসা হলে ফের স্থগিতাদেশ উঠে যাবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আবারও স্থগিত রাবির সব ধরনের নিয়োগ

প্রকাশিত সময় : ১০:২৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩