বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় ট্রেনের ধাক্কায় মনি খাতুন (৩৫) নামের এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। নিহত মনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখি ইউপির গণিপুর গ্রামের মোজাহার আলীর মেয়ে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আক্কেলপুর পৌর এলাকার হাস্তাবসন্তপুর গ্রামের রেলব্রীজের উত্তরপাশে দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকার আক্কেলপুর রেল স্টেশনের দক্ষিণ দিকের আউটার সিগনালের কাছে ২৭৫ নম্বর রেল ব্রীজের উত্তরপাশে পৌঁছলে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মনি খাতুনের মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, ওই নারী বাড়ি থেকে বেরিয়ে আক্কেলপুরে নিকটআত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এ এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ট্রেনের ধাক্কায় বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু

প্রকাশিত সময় : ১০:৪৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩