শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাক্সওয়েলের প্রশংসায় শোয়েব আখতার

বিশ্বকাপ ক্রিকেটে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ এক ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তার অপরাজিত ২০১ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে নিশ্চিত হারের হাত থেকে রক্ষা করেছে। দল জয় পেয়েছে ৩ উইকেটে।

আফগানিস্তানের বিপক্ষে এ জয় অস্ট্রেলিয়ার সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। অন্যদিকে আফগানিস্তানের সেমিফাইনাল স্বপ্নকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে। ২৯২ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৯১ রানে যখন ৭ উইকেট হারিয়ে দল ধুঁকছিল তখন ম্যাক্সওয়েল এমন একটা ইনিংস উপহার দেন। তার অপরাজিত ২০১ রান এবারের টুর্নামেন্টে প্রথম ডাবল সেঞ্চুরি।

ম্যাক্সওয়েলের এমন ইনিংসের প্রশংসায় মেতেছে বিশ্ব ক্রিকেট। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারও রয়েছেন এ তালিকায়। শোয়েব বলেন, আফগানিস্তান ম্যাক্সওয়েলের দুটো ক্যাচ নষ্ট করেছে। তবে ম্যাক্সওয়েল দারুণ ব্যাটিং করেছে। আমার জীবনে এমন ঘটনা আগে কখনো দেখিনি। ইনজুরির কারণে সে ক্রিজ ছেড়ে আসতে পারতো অথবা লড়াই ছেড়ে দিতে পারতো কিন্তু সে তা করেনি। দেশের জন্য সে লড়ে গেছে। তাকে ধন্যবাদ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বগুড়া-৬ উপনির্বাচনে জামায়াতের মনোনয়ন পেলেন যিনি

ম্যাক্সওয়েলের প্রশংসায় শোয়েব আখতার

প্রকাশিত সময় : ০৪:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩