রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবরোধের সমর্থনে মালিবাগে ছাত্রদলের পিকেটিং

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ঘোষিত তৃতীয় দফা অবরোধ কর্মসূচির শেষ দিনে বৃহস্পতিবার রাজধানীর মালিবাগ রেলগেট থেকে আবুল হোটেল পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মিছিলটিতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল।এসময় নেতাকর্মীরা রাস্তায় বসে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে ছাত্রদলের সহসভাপতি মারুফ এলাহী রনি, শ্যামল মালুম, সহসাধারণ সম্পাদক, কাজী সামসুল হুদা, নাসরিন সুলতানা পপি, তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী সাইফুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি শাহাবুদ্দিন ইমন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক সজিব রায়হান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্রদল সভাপতি তারেক হাসান মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্মসম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন, বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অবরোধের সমর্থনে মালিবাগে ছাত্রদলের পিকেটিং

প্রকাশিত সময় : ০৩:৫২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩